লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যথা সময়ে ছেড়েছে বিমান। গন্তব্যে ফিরতে আকাশে উড়ছে। ঠিক তখনই এক ই-মেইলে ছড়িয়ে পড়ল অজানা এক আতংক। লন্ডন থেকে ভারতের

2025-12-24T01:27:04+00:00
2025-12-24T01:34:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ এএম  আপডেট: ২৪.১২.২০২৫ ১:৩৪ এএম
ফাইল ছবি
যথা সময়ে ছেড়েছে বিমান। গন্তব্যে ফিরতে আকাশে উড়ছে। ঠিক তখনই এক ই-মেইলে ছড়িয়ে পড়ল অজানা এক আতংক। লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদের উদ্দেশে উড্ডয়ন করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকির কারণে সতর্কতা জারি করা হয়। যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ানো সত্ত্বেও কয়েক ঘণ্টার এক রুদ্ধশ্বাস উৎকণ্ঠা শেষে হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। তবে বিমানে তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। 

সোমবার (২২ ডিসেম্বর) দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে অজ্ঞাত পরিচয় থেকে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়। 

হুমকির খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। গতকাল মঙ্গলবার সকালে বিমান হায়দ্রাবাদে অবতরণ করার পর তা নির্ধারিত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রটোকল অনুযায়ী যাত্রী, লাগেজ এবং কার্গো তল্লাশি করা হলেও কোনও ক্ষতিকর বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে ভুয়া হুমকি হিসেবে ধরা হচ্ছে। 


একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি বিমানেও একই ধরনের বোমা হুমকি আসে। ওই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে কোনও ঝুঁকিপূর্ণ বস্তু পাওয়া যায়নি। 

ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক বেনামি হুমকি যাত্রীদের মধ্যে আতংক তৈরি করছে। নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর জোরদার ব্যবস্থা নিয়েছে। আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো ভুয়া ই-মেইলের উৎস শনাক্তে কাজ করছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   লন্ডন  বিমান  বোমা হামলা  হুমকি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: