এভারকেয়ারে পৌঁছেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বড় ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)

2025-12-25T17:57:38+00:00
2025-12-25T18:43:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
এভারকেয়ারে পৌঁছেছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম  আপডেট: ২৫.১২.২০২৫ ৬:৪৩ পিএম
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে বড় ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি।

এর আগে, বিকাল ৪. ১৮ মিনিটে সমাবেশ স্থল থেকে প্রায় ১৫ মিনিটের বক্তব্য শেষে এভারকেয়ারের দিকে যাত্রা করেন তিনি।

সরেজমিনে থাকা প্রতিবেদক জানিয়েছে, এখনো তিনি বুলেট প্রুফ গাড়িতে রাস্তায় আছেন।

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান বলেছেন,  সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

তিনি বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।

বক্তব্যের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।’ তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

/এমএইচআর


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: