কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

এক সমপ্তাহের ব্যবধানে আবারও গুলি এবং মৃত্যু। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত কানাডায় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত

2025-12-26T10:14:58+00:00
2025-12-26T10:14:58+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১৪ এএম 
নিহত শিক্ষার্থী শিবাঙ্ক অবস্থি (২০)। সংগৃহীত ছবি
এক সমপ্তাহের ব্যবধানে আবারও গুলি এবং মৃত্যু। শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত কানাডায় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি (২০)। দেশটির টরন্টো শহরে ইউনিভার্সিটি অব টরন্টোর স্কারবরো ক্যাম্পাসের কাছে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। 

পুলিশের মতে, এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে। 


এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। 

এর আগে, গত সপ্তাহেও টরন্টোতে হিমানশি খুরানা নামে আরেক ভারতীয় নারী নিহত হন। 

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/এনএ 
  বিষয়:   কানাডা  ভারতীয় শিক্ষার্থী  গুলি  হত্যা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: