এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তিতে ‘রিইউনিয়ন সাগা’

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরাই কিংবদন্তি আয়োজিত ‘রিইউনিয়ন সাগা’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে

2025-12-26T21:43:14+00:00
2025-12-26T21:45:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তিতে ‘রিইউনিয়ন সাগা’
আমরাই কিংবদন্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৯:৪৫ পিএম  (ভিজিট : ৩৪৫)
এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তিতে ‘রিউনিয়ন সাগা’। ছবি : সংগৃহীত
এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরাই কিংবদন্তি আয়োজিত ‘রিইউনিয়ন সাগা’ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

নীরবতায় ২৫, গর্জনেও ২৫ স্লোগানে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নানা আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীদের মধ্যে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বন্ধুরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক নাজমুল হোসেন বলেন, এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখাই ছিল এই রিইউনিয়ন সাগার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বন্ধুদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা, মানবিক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করা এবং সমাজে ইতিবাচক ও মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, আমরাই কিংবদন্তি গ্রুপটি ২০১৭ সালের ১৫ নভেম্বর যাত্রা শুরু করে এবং বর্তমানে নবম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

এই ‘রিইউনিয়ন সাগা’-তে দেশের ৬৪টি জেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা সরাসরি অংশগ্রহণ করেন। প্রবাসী বন্ধুদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং পারস্পরিক বন্ধন, দায়বদ্ধতা ও মূল্যবোধকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাবে।


এসএসসি ২০০০ ব্যাচের দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার এম মামুন হোসেন, রাজউকের উপ-পরিচালক নাদিমূল ইসলাম মিলন, বিনিয়োগকারী রেদোয়ান আতিক, সংগঠক সোহেল খন্দকার বলেন, সারা বিশ্বে ছড়ানো ছিটানো বন্ধুদের সঙ্গে এই মিলনমেলা সত্যিই অসাধারণ। ব্যস্ত জীবনে প্রাণের বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠে সেই কৈশোরে চলে গিয়েছিলাম বলে তারা জানান।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   এসএসসি  ২০০০ ব্যাচ  রিউনিয়ন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: