বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর

2025-12-30T14:59:27+00:00
2025-12-30T14:59:27+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৫৯ পিএম 
বেগম খালেদা জিয়া এবং বসুন্ধরা গ্রুপ। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এক শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন কিংবদন্তি ছিলেন। তার রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও জনকল্যাণের প্রতি অবিচল নিবেদিততা আমাদের সকলের হৃদয়ে চিরকাল রয়ে যাবে। তার চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।’
Advertisement
আরও পড়ুন

এছাড়া, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, যেন শোকগ্রস্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করা হয়।

এএডি/
  বিষয়:   বেগম খালেদা জিয়া  বসুন্ধরা গ্রুপ  চেয়ারম্যান 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: