সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে প্রশাসনের নতুন সিদ্ধান্ত

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সম্প্রতি কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পরপরই জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি

2025-12-28T11:19:43+00:00
2025-12-28T11:20:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিবিধ
সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে প্রশাসনের নতুন সিদ্ধান্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ এএম  আপডেট: ২৮.১২.২০২৫ ১১:২০ এএম  (ভিজিট : ১৯১)
সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত। সংগৃহীত ছবি
সম্প্রতি কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পরপরই জেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এম এ মান্নান এতে সভাপতিত্ব করেন। 
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না।

এ সভায় জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, সেন্টমার্টিনের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপণ ব্যবস্থার অধিকতর যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই রোববার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যেতে পারবে বলে জানান তিনি। 


সভায় আরও বলা হয়েছে, দি আটলান্টিক ক্রুজে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, তাদের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করবে। 

ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামে এক কর্মচারী নিহত হন। তবে জাহাজে ১৯৪ জন পর্যটক ওঠার আগেই এই দুর্ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, মাঝসমুদ্রে এই অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।


/ইউএমএইচ







  বিষয়:   সেন্টমার্টিনগামী জাহাজ 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: