হাদির ভাইয়ের সঙ্গে কথা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের শহিদ মুখপাত্র শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার

2025-12-27T15:20:44+00:00
2025-12-27T15:20:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
হাদির ভাইয়ের সঙ্গে কথা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ পিএম 
শনিবার শহিদ শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের শহিদ মুখপাত্র শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। জিয়ারত শেষে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তবে দুজনের কী কথা হয়েছে, তা জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল।

সময়ের আলো/জেডআই



  বিষয়:   ইনকিলাব মঞ্চ  শহিদ  ওসমান হাদি  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: