হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।রোববার (২৮

2025-12-28T16:41:12+00:00
2025-12-28T16:41:12+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম 
খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 

রোববার (২৮ ডিসেম্বর) বেলা দুইটার পর থেকে শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি। শনিবার রাতে দেশের সকল বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। পরে বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দিলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।


সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে নেতা-কর্মীরা বসে আছেন। এসময় মঞ্চের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগান দিচ্ছেন।

এর আগে, ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দেয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   হাদি হত্যা  বিচার  দাবি  শাহবাগ  অবরোধ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: