দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।ইতোমধ্যে

2025-12-29T15:39:20+00:00
2025-12-29T16:56:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৪:৫৬ পিএম
নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।

ইতোমধ্যে সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন।

এর আগে বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

এদিকে এ উপলক্ষে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। তবে সীমিত পরিসরে দলের সিনিয়র নেতাদের কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তার অংশ হিসেবে কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিমও অবস্থান নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের আশপাশে নেতাকর্মীরা ভিড় করেছেন। নেতাকে স্বাগত জানিয়ে দিচ্ছেন নানা স্লোগান। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



  বিষয়:   তারেক রহমান  নয়াপল্টন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: