নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।সোমবার

2025-12-29T18:51:24+00:00
2025-12-29T18:59:38+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৬:৫৯ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। 

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

এ সময় নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এছাড়া আসিফ মাহমুদকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। 


এর আগে ঢাকা ১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তার সমর্থকরা কুমিল্লা ৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনটিতেই তার মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়নি।

সময়ের আলো/এসকে/ 

  বিষয়:   নির্বাচন  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  এনসিপি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: