ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭২ আসনে মনোনয়নপত্র জমা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটে থাকার পরেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র জমা

2025-12-29T21:48:16+00:00
2025-12-29T21:48:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭২ আসনে মনোনয়নপত্র জমা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম 
ফাইল ছবি
জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটে থাকার পরেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের।

সোমবার (২৯ ডিসেম্বর) দলটির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এক বিবৃতিতে জানানো হয়, শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বরিশাল-৫ ও ৬, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র জমা দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, মনোনয়নপত্র জমা দেয়ার পাশাপাশি আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে।

/এমএইচআর 


  বিষয়:   ইসলামী আন্দোলন বাংলাদেশ  মনোনয়ন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: