খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির

2025-12-30T15:10:25+00:00
2025-12-30T15:15:46+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৩:১৫ পিএম
মঙ্গলবার দুপুরে স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা বলেন মির্জা ফখরুল। ছবি : সময়ের আলো
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। পুরো কর্মসূচি পালন করবেন নজরুল ইসলাম খান। 

তিনি বলেন, জানাজা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব। 

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। 

এদিকে দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।


এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি। 

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোসহীন নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুবার।

আরআর



  বিষয়:   খালেদা জিয়া  মির্জা ফখরুল  জানাজা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: