খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বিএসপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ

2026-01-01T21:34:39+00:00
2026-01-01T21:34:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বিএসপি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম 
বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএসপির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ছবি : সময়ের আলো
বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি বাংলাদেশ ও দেশের মানুষের জন্য খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল অবদানের কথাগুলো স্মরণ করেন। 


মাইজভাণ্ডার দরবার শরিফ, বিশেষত শায়খুল হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রহ.) এর সাথে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধার সম্পর্কের আলোচনাও সামনে আসে।

এসময় বিএনপি ও বিএসপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  খালেদা জিয়া  বাংলাদেশ সুপ্রিম পার্টি  বিএসপি  সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: