শিগগিরই আসছে নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগ দিচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির অনলাইন, মাল্টিমিডিয়া ও মানবসম্পদ বিভাগসহ বিভিন্ন পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদ : হেড অব এইচআর
পদ সংখ্যা : ১ জন
অভিজ্ঞতা : ৫ বছর
পদ : অ্যাডমিন অফিসার
পদ সংখ্যা : ২ জন
অভিজ্ঞতা : ৪ বছর
পদ : ড্রাইভার
পদ সংখ্যা : ৩ জন
অভিজ্ঞতা : ৩ বছর
পদ : অফিস সহকারী
পদ সংখ্যা : ৩ জন
অভিজ্ঞতা : ২ বছর
পদ : ক্লিনার
পদ সংখ্যা : ৩ জন
অভিজ্ঞতা : ২ বছর
বেতন : ন্যূনতম ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা সর্বোচ্চ ১,০০,০০০ (এক লাখ) টাকা
অন্যান্য সুযোগ - সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল : ঢাকা
আবেদনের শেষ তারিখ : ০৬-০১-২০২৬
এ ছাড়া অন্যান্য বিভাগেও জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অনলাইন, মাল্টিমিডিয়া ও সোশ্যাল মিডিয়া বিভাগসহ বিভিন্ন বিভাগে পদভেদে ন্যূনতম বেতন ৩০ হাজার ও সর্বোচ্চ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বেতনের ঘোষণা দিয়ে সার্কুলার দেওয়া হয়েছে। ‘এশিয়া পোস্ট’-এর অফিসিয়াল ফেসবুকে পেজে এ সংক্রান্ত ঘোষণায় বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটির সম্পাদক পলাশ মাহমুদও বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে এসব তথ্য শেয়ার করেছেন।
জেডআই/জেডও/