আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো

2026-01-04T21:17:13+00:00
2026-01-04T21:29:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
আবারও বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ০৪.০১.২০২৬ ৯:২৯ পিএম  (ভিজিট : ২৬৬)
প্রতীকী ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামীকাল সোমবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।


সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরআর


  বিষয়:   সোনা  দাম  বাজুস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: