ছুটির পর প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের

2026-10-25T23:14:02+00:00
2026-10-25T23:14:02+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
ছুটির পর প্রথম দিনেই শেয়ারবাজারে দরপতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৪ পিএম 
প্রতীকী ছবি
দুর্গাপূজার দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ারদর বাড়ায় সূচকের বড় পতন হয়নি। অন্যদিকে সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১০১ পয়েন্টে নেমেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

কমেছে লেনদেন

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। রোববার বাজারটিতে মোট ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৭১ কোটি ৯১ লাখ টাকা।

দিনের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ৩২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ১৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং।

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে প্রিমিয়ার ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী আঁশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক ও ফার কেমিক্যাল।

ভালো কোম্পানির শেয়ারেও দরপতন

কমপক্ষে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যেও বেশিরভাগের শেয়ারদর কমেছে। এ শ্রেণির ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমার বিপরীতে বেড়েছে ৩২টির। অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। অপরদিকে ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারদর। আর লভ্যাংশ না দেওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ৭৪টির শেয়ারদর কমেছে। বিপরীতে ২৬টির দাম বেড়েছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দরপতনের চিত্র দেখা গেছে। ডিএসইতে ২টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়লেও কমেছে ২২টির। অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

ব্যাংকের শেয়ারে ইতিবাচক ধারা

বাজারের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। রোববার ডিএসইতে ১৭টি ব্যাংকের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২টি ব্যাংকের এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ব্যাংক খাতের এই ইতিবাচক অবস্থানের বিপরীতে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারদরে দরপতনের চিত্র দেখা গেছে। সব মিলিয়ে ডিএসইতে দাম কমা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধান মূল্যসূচকও নিম্নমুখী ছিল।

সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। রোববার বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।


এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমেছে। একই সঙ্গে বাজারটিতে লেনদেনের পরিমাণও কমেছে। রোববার সিএসইতে ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ১৭ লাখ টাকা।

ছুটির আগে বাজারে ছিল ঊর্ধ্বমুখিতা

এর আগে দুর্গাপূজার ছুটি শুরুর আগে সর্বশেষ কার্যদিবস ১৯ অক্টোবর শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। তবে তার আগে বাজারে বেশ কয়েক দিন ধরে দরপতন চলছিল। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল।

দীর্ঘ ছুটি শেষে রোববার লেনদেন শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে সূচকও ঊর্ধ্বমুখী হয়। তবে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। দাম কমার তালিকায় চলে আসে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। দিনের বাকি সময়েও এ ধারা অব্যাহত থাকায় শেষ পর্যন্ত দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ছুটি  প্রথম দিন  শেয়ারবাজার  দরপতন 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: