প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
আজও স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ছবি : সংগৃহীতদেশের বাজারে টানা দুই দফা দাম কমার পর আজ রবিবারও (২৫ অক্টোবর) স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম গত শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল স্বর্ণের দাম। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
পরপর দুই দফা দাম কমানোর পর বর্তমানে দেশের বাজারে এসব দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।
সময়ের আলো/এমকে