বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। মোটরগাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি

2026-10-23T22:29:04+00:00
2026-10-23T22:29:04+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
নিক্কেই এশিয়ার প্রতিবেদন
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম 
বাংলাদেশে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। ছবি : সংগৃহীত
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। মোটরগাড়ি উৎপাদন, অন্যান্য শিল্প খাত এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে এই বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনের বরাতে এমনটা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসে জাপান সফরের কথা রয়েছে। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ ঘোষণায় বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের সম্ভাব্য এই বিনিয়োগের অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের উৎপাদনমুখী শিল্পের সম্প্রসারণ। বিশেষ করে মোটরযান ও অন্যান্য পণ্য উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে নিক্কেই এশিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ উদ্যোগের অংশ হিসেবে একাধিক জাপানি প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন পক্ষের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন। প্রস্তাবিত পরিকল্পনার আওতায় এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নতুন উৎপাদন কার্যক্রম গড়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে উৎপাদন খাতের বৈচিত্র্য বৃদ্ধি, শিল্প অবকাঠামোর উন্নয়ন এবং জ্বালানি সরবরাহব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। অবকাঠামো নির্মাণ, বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন ও বিনিয়োগের ক্ষেত্রে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বাংলাদেশ  ডলার  বিনিয়োগ  জাপান 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: