ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ

2026-10-23T22:13:41+00:00
2026-10-23T22:13:41+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:১৩ পিএম 
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে। গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস সংকলিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩ দশমিক ৮৩ শতাংশ কম।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচ্য আট মাসে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে প্রতি কেজি পোশাকের গড় দাম ১৪ দশমিক ৮৭ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৭৬ ইউরো হয়েছে। অর্থাৎ পরিমাণের পাশাপাশি দামের পতনও রফতানি আয় কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।


বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজারগুলোর একটি ইইউ। ওই অঞ্চলে রফানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। তাই এ বাজারে রফতানি আয় কমে যাওয়ার পাশাপাশি পণ্যের গড় দাম কমার প্রবণতাও গুরুত্বপূর্ণ। 

আট মাসের হিসাবে কমলেও আগস্ট মাসের হিসাবে কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই মাসে  বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানির মূল্য বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ। এ সময়ে রফতানির পরিমাণ কমেছে শূন্য দশমিক ৫৭ শতাংশ। তবে বিপরীতে প্রতি কেজির গড় দাম বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ। এতে মাসভিত্তিক হিসাবে রফতানি আয়ে সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।

ইইউর বাজারে বাংলাদেশের বড় প্রতিযোগীদের মধ্যে চীনের পোশাক রফতানি আয় বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। দেশটির রফতানি দাঁড়িয়েছে এক হাজার ৯৭১ কোটি ইউরো। গত বছরের একই সময়ে ছিল এক হাজার ৯২৬ কোটি ডলার।

ইইউর বাজারে সবচেয়ে ভালো করেছে ভিয়েতনাম। আলোচ্য সময়ে ভিয়েতনামের রফতানি আয়ও ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৩০০ কোটি ইউরো হয়েছে। গত বছরের একই সময়ে ভিয়েতনামের আয় ছিল ২৮৭ কোটি ইউরো। এদিকে ইইউর বাজারে তুরস্ক, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো ও কম্বোডিয়ার রফতানি আয় কমেছে। ভারতের রফতানি কমেছে ১০ দশমিক ৮৪ শতাংশ।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ইইউ  বাংলাদেশ  পোশাক রফতানি 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: