বিশ্ববাজারে তেলের দামে ফের ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড

2026-10-22T15:01:57+00:00
2026-10-22T15:02:41+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বিশ্ববাজারে তেলের দামে ফের ঊর্ধ্বগতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৩:০২ পিএম
বিশ্বাবাজারে বেড়েছে তেলের দাম। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং সৌদি আরবে হুথিদের হামলার ঘটনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই- দুই ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৯ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ ডলার ১২ সেন্টে পৌঁছায়।


এর আগে, বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে, ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৬৭ সেন্ট।

এদিকে, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দফতর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিশ্ববাজার  তেলের দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: