প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম
ছবি : সংগৃহীতবাংলাদেশের বিনিয়োগ খাত ও আর্থিক সংযোগ জোরদারে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে’। এতে বাংলাদেশের ব্যাংকিং খাতে চীনা ব্যাংকগুলোর কার্যক্রম সম্প্রসারণ, অগ্রাধিকারভিত্তিক বিনিয়োগ খাত এবং অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ও চায়না এক্সিম ব্যাংকের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বাংলাদেশ দূতাবাস, বেইজিং সমন্বয়কের ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে চীনের শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন (ইভি) ও ওষুধ উৎপাদন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের ব্যাংকিং খাতে চীনা ব্যাংকগুলোর কার্যক্রম সম্প্রসারণের সুযোগ, বিনিয়োগের অগ্রাধিকার খাত এবং উদীয়মান অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পায়। দুই দেশের বিদ্যমান শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ককে কাজে লাগিয়ে আর্থিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করা এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ সহজতর করতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ।
এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং চীনের ব্যাংক ও ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে