বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। এ অর্থ

2026-10-23T11:09:16+00:00
2026-10-23T11:09:16+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:০৯ এএম 
ছবি : সংগৃহীত
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। এ অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্প এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে ব্যয় হতে পারে।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। ওই বৈঠক শেষে প্রকাশিত হতে যাওয়া যৌথ বিবৃতিতে বাংলাদেশের জন্য জাপানের প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি উল্লেখ থাকতে পারে।

নিক্কেই এশিয়ার তথ্য বলছে, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ দিয়ে গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণ করা হতে পারে।


এ ছাড়া বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে যাওয়া প্রতিষ্ঠানও এই উদ্যোগের আওতায় আসতে পারে। এসব অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ যুক্ত রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলাদেশ  ডলার  বিনিয়োগ  জাপান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: