প্রকাশ্যে মাথায় গুলি করে যুবককে হত্যা

যশোর (অভয়নগর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের মণিরামপুরে রানা প্রতাপ নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার

2026-01-05T20:40:26+00:00
2026-01-05T20:40:26+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রকাশ্যে মাথায় গুলি করে যুবককে হত্যা
যশোর (অভয়নগর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম 
রানা প্রতাপ। সংগৃহীত ছবি
যশোরের মণিরামপুরে রানা প্রতাপ নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রানা প্রতাপ যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে একদল দুর্বৃত্ত রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে।


মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরআর


  বিষয়:   যশোর  যুবক  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: