শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কনকনে শীতে স্থবির জনজীবন। শীত জেঁকে বসায় রাজধানীসহ সারাদেশে কার্যত নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। তীব্র কুয়াশায় দিনেও প্রায় অন্ধকার অনেক

2026-01-07T22:48:55+00:00
2026-01-07T22:48:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম   (ভিজিট : ২৪১)
সংগৃহীত ছবি
কনকনে শীতে স্থবির জনজীবন। শীত জেঁকে বসায় রাজধানীসহ সারাদেশে কার্যত নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। তীব্র কুয়াশায় দিনেও প্রায় অন্ধকার অনেক এলাকা। দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল হয়ে দক্ষিণ-পশ্চিম পর্যন্ত বিস্তৃত এই কুয়াশার কারণে দিনের বেলাতেও অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে না। মাঝারি শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো শীত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ ছাড়াও, কুয়াশার কারণে দিনেও সড়ক-মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। 

বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, দেশে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করেছে। দেশের ৮টি বিভাগের মধ্যে অর্ধেকের বেশি অঞ্চলে এখন শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট। গতকাল মঙ্গলবার যেখানে দেশের ৯টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, বুধবার তা বেড়ে ৪টি বিভাগসহ অন্তত ১২টি জেলায় বিস্তার লাভ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শৈত্যপ্রবাহ বাড়লেও তুলনামূলক কমেছে শীতের অনুভূতি। রাত ও দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য বাড়ার কারণে শৈত্যপ্রবাহ থাকলেও সেই অনুযায়ী শীতের অনুভূতি কম। 

আবহাওয়া অধিদফতর জানায়, বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার ওপর দিয়েও শৈত্যপ্রবাহের প্রভাব চলছে। এসব এলাকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। 


চলমান এই পরিস্থিতিতে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। তবে মধ্য জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আধিক্য বজায় থাকতে পারে। 

বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড : চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে রাজশাহী বিভাগে। ধারাবাহিকভাবে তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এ অঞ্চলে। গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল মঙ্গলবার তা নেমে আসে ৭ ডিগ্রিতে। বুধবার রাজশাহীর বদলগাছীতে সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। 

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, ‘শৈত্যপ্রবাহের এলাকা বাড়লেও শীতের অনুভূতি তুলনামূলকভাবে কমেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণে কুয়াশার পরিমাণ কিছুটা কমে গেছে। কুয়াশা কম থাকায় দিনের বেলায় সূর্যের তাপ বেশি পাওয়া যাচ্ছে। ফলে, তাপমাত্রা খুব বেশি কমার সুযোগ পাচ্ছে না। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়লে শীতের তীব্রতা অনুভূত কম হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শৈত্যপ্রবাহ  নতুন বার্তা  আবহাওয়া অধিদফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: