ফের এমপিওভুক্ত হচ্ছে বেসরকারি স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নতুন করে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক মাসেরও কম

2026-01-07T22:26:02+00:00
2026-01-07T22:26:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ফের এমপিওভুক্ত হচ্ছে বেসরকারি স্কুল-কলেজ
১৪ জানুয়ারি আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম 
ফাইল ছবি
নতুন করে আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এক মাসেরও কম সময় আগে এ উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। 

বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। 

এ বিষয়ে বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।’ 


চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি। তবে কতগুলো স্কুল-কলেজ এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানাননি এ কর্মকর্তা। 

মোরশেদ আলী বলেন, ‘কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে সে সিদ্ধান্ত সরকারের। সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী ও নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   এমপিওভুক্ত  বেসরকারি  স্কুল-কলেজ  ১৪ জানুয়ারি আবেদন শুরু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: