রাজধানীতে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায়

2026-01-07T22:08:19+00:00
2026-01-07T22:11:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১০:১১ পিএম  (ভিজিট : ২৮৩)
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’ 


হাসপাতালের ডিউটি ম্যানেজার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি। 

জানা গেছে, ফার্মগেটে স্টার হোটেলের সামনে ৫ রাউন্ড গুলি করা হয় মুসাব্বিরকে। পরে উদ্ধার করে ওই হাসপাতালে নেওয়া হয়। এরপর অপর একটি হাসপাতাল হয়ে গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজধানী  গুলিবিদ্ধ  স্বেচ্ছাসেবক দল  নেতার মৃত্যু 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: