স্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থী জোভান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জীবন চলার পথে কোনো বক্তব্য কিংবা কোনো কাজের জন্য তারকাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়। আবার তা ঠিকও হয়ে যায়।

2026-01-07T21:59:12+00:00
2026-01-07T21:59:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
স্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থী জোভান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ২১৭)
স্ত্রীর সঙ্গে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। সংগৃহীত ছবি
জীবন চলার পথে কোনো বক্তব্য কিংবা কোনো কাজের জন্য তারকাদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়। আবার তা ঠিকও হয়ে যায়। এবার এমন বিড়ম্বনায় পড়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। যার জন্য ফেসবুকে ভিডিও বার্তায় স্ত্রীর কাছে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবনের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেছিলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। 

ওই পডকাস্টে অংশ নিয়ে জোভান জানান, তার একটি সম্পর্ক খুব অল্প সময়ের হলেও ভেঙে যাওয়ার পর মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। এমনকি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এরপর বুধবার (৭ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জোভান দাবি করেন, পডকাস্টে বলা কথাগুলো তার নিজের অনুভূতি থেকে আসেনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যেগুলো মন থেকে বলা হয়নি। কথাগুলো স্ক্রিপ্টেড ছিল।’ 


জোভান জানান, অনুষ্ঠানে তাকে যা বলা হয়েছিল, সেটাই তিনি বলে ফেলেছেন এবং এতে তিনি সীমা অতিক্রম করেছেন। তিনি বলেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে একটু বেশি বলে ফেলেছি। এটা বলা আমার ঠিক হয়নি।’ 

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অভিনেতা আরও বলেন, ‘আমার ওতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত এবং খুবই লজ্জিত— সমাজের কাছে এবং আমার স্ত্রীর কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’ 

ভিডিওতে মজার ছলে স্ত্রীর দিকে তাকিয়ে জোভান বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ 
এ সময় ভিডিওতে দেখা যায়, জোভান হাতে একটি চিরকুট দেখে কথা বলছিলেন। পাশে তার স্ত্রী বসে ছিলেন। কথা বলার এক পর্যায়ে ভুলে যাওয়ার বিষয়টি উঠে এলে দুজনই হেসে ওঠেন। 

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, এটি কনটেন্ট তৈরির জন্য করা। তবে মজার ছলে হলেও নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। অনেকেই মন্তব্য করছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এমন নাটকীয়তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল এবং এটি মোটেও গ্রহণযোগ্য নয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   স্ত্রীর কাছে  ক্ষমাপ্রার্থী জোভান 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: