বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি।শনিবার (১০

2026-01-10T19:53:27+00:00
2026-01-10T19:53:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ৭:৫৩ পিএম
শনিবার রাজধানীর গুলশানে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অফিস উদ্বোধনকালে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করেছে, এর যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালনা করা হবে।

রিজভী আরও জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এখানে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি দুরুহ কাজ। সে প্রক্রিয়াটিকে সহজভাবে সম্পন্ন করার লক্ষ্যেই মূলত এই আলাদা অফিসটি নেওয়া হয়েছে।’


উদ্বোধনের আগে নির্বাচন পরিচালনা কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে কমিটি সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সদস্য আব্দুল কাইয়ুম, বিজন কান্তি সরকার, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মেজর জেনারেল ফজলে এলাহি আকবর (অব.), ড. জিয়াউদ্দিন হায়দার, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আনোয়ার হোসেন খোকন, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মিসেস আফরোজা আব্বাস, অধ্যাপক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মোহাম্মদ জকরিয়া, আনোয়ার হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরআর
  বিষয়:   বিএনপি  নির্বাচন  অফিস  উদ্বোধন  নির্বাচনী অফিস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: