নির্বাচনের জন্য অনুদানের টাকা ফেরত নিয়ে যা জানালেন তাজনূভা জাবীন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী তাজনূভা

2026-01-14T19:06:04+00:00
2026-01-14T19:06:04+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
নির্বাচনের জন্য অনুদানের টাকা ফেরত নিয়ে যা জানালেন তাজনূভা জাবীন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৫২)
ডা. তাজনূভা জাবীন। ফাইল ছবি
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী তাজনূভা জাবীন। এরপর তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ারও ঘোষণা দেন। এবার নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় সংগৃহীত মোট অনুদানের ৫৭ শতাংশ ফেরত দিয়েছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে অনুদান দাতাকে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদান দাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক নেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি।’ তার এই হিসাবে এখন পর্যন্ত তিনি ৩ লাখ ৭৭ হাজার ১৫৮ টাকা ফেরত দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন। যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে।বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’

টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দেবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।’

যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি তাদেরকে টাকা ফেরত পাওয়ার ফর্মটা পূরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী। এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে বলে জানান তিনি।
 
/এমএইচআর


  বিষয়:   তাজনূভা জাবীন  অনুদান  ফেরত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: