গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের যদি এই জোটে

2026-01-14T21:03:12+00:00
2026-01-14T21:03:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
গাজায় আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
পররাষ্ট্র উপদেষ্টা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৩৫)
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের যদি এই জোটে যোগ দিতে হলে নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নিবে। এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত বলতে এটা নিয়ে এখনো আলাপ-আলোচনা চলছে। একেবারে ঠিক হয়নি যে কারা থাকবে, কারা থাকবে না। তবে মূল কথা হলো- যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, এই পরিবেশ সৃষ্টি না হলে আমরা ওখানে যাব না। আমরা ওখানে লড়াই করতে যাব না। ওখানে এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথা বলাই সম্ভব না, সেক্ষত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো মোটামুটি পরিস্কার। এই ইস্যূতে সিদ্ধান্ত এখনো হয়নি।’ 


সরকারের শেষ সময়ে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কি না, এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে। সরকার কিন্তু থাকছে না। কিছু ব্যক্তি চলে যাবেন, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন। দেশের এনগেজমেন্ট ও স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলে পরবর্তী সরকার এসে উল্টেপাল্টে দিতে হবে। যে পরিবর্তন হবে সেটা খুব স্মুথ হবে। আমরা আশাবাদী ৫ আগস্টের মতো কিছু হবে না। অবশ্যই যদি ডেপ্লয়মেন্টর (জোটে যোগ দেওয়া) সিদ্ধান্ত আসে, পরবর্তী সরকার এসে নিবে।’ 

উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  গাজা  আন্তর্জাতিক বাহিনী  বাংলাদেশ  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: