স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। নিহত ফাতেমা তিনগাঁও

2026-01-15T17:53:19+00:00
2026-01-15T17:53:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম 
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ফাতেমা (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। নিহত ফাতেমা তিনগাঁও গ্রামের হাসেমের মেয়ে এবং স্থানীয় ‘এবার গ্রিন কিন্ডারগার্টেন’ স্কুলের শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীবাড়ি এলাকার সড়কের পাশে মা ও মেয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক হঠাৎ শিশুটিকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় তৈরি হয়। সন্তানের নিথর দেহ দেখে বারবার জ্ঞান হারাচ্ছিলেন শিশুটির মা। 

স্থানীয়রা অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


সময়ের আলো/আআ


  বিষয়:   দুর্ঘটনা  শিশু  ট্রাক  মরদেহ  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: