কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত বেশ

2026-01-17T14:27:17+00:00
2026-01-17T14:27:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ১৮৪)
গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান। ছবি : সংগৃহীত
ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। 

শনিবার (জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

সভায় তিনি বলেন, স্বৈরাচারের আমলে যে-সব মা তাদের সন্তানদের হারিয়েছেন, যে বোন তার স্বামীকে হারিয়েছেন তাদের আজ সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যারা গুম খুনের শিকার হয়েছেন রাষ্ট্র তাদের দায় এড়াতে পারে না। বিএনপি সরকারে এলে রাষ্ট্রে এসব শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। 

বিএনপি চেয়ারম্যান বলেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না।

তিনি বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। প্রতিটি বিচারকে প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।


মতবিনিময় সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকেই।

সময়ের আলো/জেডআই




  বিষয়:   তারেক রহমান  বিএনপি  গুম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: