হোয়াটসঅ্যাপে আসছে প্যারেন্টাল কন্ট্রোল

প্রযুক্তির আলো ডেস্ক

হোয়াটসঅ্যাপ শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে অভিভাবকরা সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহার দূর

2026-01-18T03:26:08+00:00
2026-01-18T03:26:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে প্যারেন্টাল কন্ট্রোল
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ এএম   (ভিজিট : ১২০)
ফাইল ছবি
হোয়াটসঅ্যাপ শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে অভিভাবকরা সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহার দূর থেকেই তদারক করতে পারবেন। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তি ও প্রতারকদের যোগাযোগের ঝুঁকি বাড়তে থাকায় প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে উন্নয়ন পর্যায়ে থাকা এই সুবিধাটি শিগগিরই পরীক্ষামূলক সংস্করণ সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

জানা গেছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাটি মূলত ১৮ বছরের কমবয়সি ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। এতে একটি প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে একটি সেকেন্ডারি অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ থাকবে। প্রাথমিক অ্যাকাউন্ট ব্যবহারকারী হিসেবে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্ট ব্যবহারের কিছু নির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারবেন। তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে অভিভাবকরা সন্তানের ব্যক্তিগত বার্তার বিষয়বস্তু দেখতে পারবেন না। 

কেবল চ্যাটের কার্যক্রম সংক্রান্ত সারসংক্ষেপ ও অ্যাকাউন্ট ব্যবহারের সাধারণ তথ্যই তাদের কাছে দৃশ্যমান থাকবে। এই ব্যবস্থার মাধ্যমে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। এর ফলে অজানা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ লিংকে প্রবেশ বা অনিরাপদ কথোপকথনের আশঙ্কাও হ্রাস পাবে।

নিরাপত্তার স্বার্থে শিশুদের অ্যাকাউন্ট থেকে শুধু সংরক্ষিত নম্বরের ব্যক্তিদেরই বার্তা পাঠানো ও কল করার সুযোগ থাকবে। একইভাবে শুধু পরিচিত ব্যক্তিরাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া সন্তানের প্রোফাইল ছবি, সবশেষ  অনলাইন অবস্থার তথ্য এবং ‘অ্যাবাউট’ অংশ কারা দেখতে পারবেন, সে বিষয়েও নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা বার্তার নিরাপত্তায় ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে বার্তার বিষয়বস্তু হোয়াটসঅ্যাপও দেখতে পারে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু হলেও শিশুদের আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হবে।


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: