‘দাবি না মানলে ইসি ঘেরাও করে সারারাত বসে থাকব’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা ষড়যন্ত্র। তিনি বলেন, দাবি না

2026-01-18T16:05:24+00:00
2026-01-18T16:13:25+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘দাবি না মানলে ইসি ঘেরাও করে সারারাত বসে থাকব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ১৮.০১.২০২৬ ৪:১৩ পিএম
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা ষড়যন্ত্র। তিনি বলেন, দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকব।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

রাকিবুল ইসলাম বলেন, ‘নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা ষড়যন্ত্র। রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কীসের ভিত্তিতে করা হলো আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।’ 


এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, ‘পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো আমি ইসির কাছে জানতে চাই।’ 

তিনি বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহিদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো রাজপথ ছাড়বো না।’ 

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   দাবি  ইসি ঘেরাও  ছাত্রদল  রাকিবুল ইসলাম রাকিব 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: