প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৭:৪৭ পিএম
বুধবার জাপানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জাপানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টোকিও মিশন জানিয়েছে, সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী সাংবাদিকদের বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া এবং স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্যভাবে এই গণতান্ত্রিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অঙ্গীকারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
আলোচনায় জাপানের প্রায় নয়টি শীর্ষস্থানীয় গণমাধ্যমের মোট ১৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। ব্রিফিং শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সময়ের আলো/এনএ