প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ

2026-11-16T17:35:29+00:00
2026-11-16T17:35:29+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক সাব কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীনে গঠিত সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।

বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি। একই সঙ্গে বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।


বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠক আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়।

এ ছাড়া অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ের ল্যাবগুলোর কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবির সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিজার  সংসদীয় কমিটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: