১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেবাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী

2026-01-22T17:24:18+00:00
2026-01-22T17:24:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম 
১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা
আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ। আমরা বন্ধ তো করবই, ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও নেই।

টেক্সটাইল মিল মালিকদের বর্তমান আর্থিক সংকট তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পুঁজি অর্ধেক হয়ে গেছে। ব্যাংকের ঋণ পরিশোধের কোনো পথ নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দেনা শোধ করা সম্ভব নয়।

সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দফতরে ধর্না দিয়েও কোনো ফল না পাওয়ার অভিযোগ করে বিটিএমএ সভাপতি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছে।

তিনি অবিলম্বে নীতিগত সহায়তা, ব্যাংক ঋণে রেয়াত এবং দেশীয় সুতা শিল্পকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

/এমএইচআর 


  বিষয়:   টেক্সটাইল মিল  বন্ধ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: