বিএনপি নেতাকে গুলি, দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির

2026-01-23T02:13:46+00:00
2026-01-23T02:13:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপি নেতাকে গুলি, দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে বললেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:১৩ এএম 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরাণীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা হাসান মোল্লার গুলিবিদ্ধের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব এক বিবৃতিতে এই মন্তব্য করেন।

তিনি বলেন, সহিংস কর্মকান্ডের মাধ্যমে নির্বাচনকে বাধগ্রস্থ করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

বিএনপি মহাসচিব বলেন, এই ন্যাক্কারজনক ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছি। এহেন সহিংস কর্মকান্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্থ করা এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে রুদধ করার যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাল্লাহ।

বিবৃতিতে বিএনপি মহাসচিব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলন, সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা আজকে চরমভাবে হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রনে আনা জরুরী।

হাসান মোল্লা হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   বিএনপি নেতা  গুলি  আইন-শৃঙ্খলা  ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: