পণ্য কেনার পর প্রতারণা ধরা পড়লে মূল্য কম দেওয়া যাবে?

সময়ের আলো ডেস্ক

কয়েক দিন আগে একটি ফার্নিচারের দোকান থেকে আমি এক লাখ বিশ হাজার টাকার ফার্নিচার ক্রয় করি। তার মধ্যে এক লাখ

2026-01-25T06:08:50+00:00
2026-01-25T06:08:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
পণ্য কেনার পর প্রতারণা ধরা পড়লে মূল্য কম দেওয়া যাবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ এএম   (ভিজিট : ১৪৭)
প্রতীকী ছবি
কয়েক দিন আগে একটি ফার্নিচারের দোকান থেকে আমি এক লাখ বিশ হাজার টাকার ফার্নিচার ক্রয় করি। তার মধ্যে এক লাখ টাকা নগদে পরিশোধ করি। বাকিটা কয়েক দিন পরে দেওয়ার কথা হয়। ফার্নিচারের দোকানদার বিক্রির সময় আমাকে বলেছিল, এগুলোর কেনা দাম এক লাখ টাকা। এর সঙ্গে মেরামত বাবদ অতিরিক্ত খরচসহ এর বিক্রয়মূল্য ধরা হয়েছে এক লাখ বিশ হাজার। কিন্তু ফার্নিচারগুলো দেখার পর অভিজ্ঞ বেশ কয়েকজন আমাকে বললেন, দোকানদার আপনাকে ঠকিয়েছে। এর কেনা দাম মোটেও সত্তর হাজারের বেশি হবে না। এ বিষয়ে দোকানদারকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে, তার কেনা দাম অন্তত এক লাখ না। তার চেয়ে কম। আপনার কাছে জানতে চাচ্ছি, তার এই প্রতারণার কারণে আমি কি তাকে বাদবাকি বিশ হাজার টাকা কম দিতে পারি? এ ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?
আবু হুরায়রা কুড়িগ্রাম

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যবসায়ী কর্তৃক মিথ্যা বলা, তার খরিদমূল্য বেশি শোনানো এবং অতিরিক্ত মুনাফা করেও সামান্য লাভ করার ভান করা অন্যায় হয়েছে এবং মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া সম্পূর্ণ নাজায়েজ হয়েছে। হাদিসে এসব বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হজরত হাকীম ইবনে হিযাম (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা-বিক্রেতা যদি সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে দেয় তা হলে তাদের ব্যবসায় বরকত হয়। আর যদি কোনো কিছু গোপন করে এবং মিথ্যা বলে, তা হলে ব্যবসার বরকত শেষ হয়ে যায় (বুখারি, হাদিস : ২০৮২)। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, কেয়ামতের দিন ব্যবসায়ীদের উঠানো হবে পাপাচারী হিসেবে। 

তবে যারা আল্লাহকে ভয় করে সৎ ও সত্যবাদী থেকেছে (তারা বেঁচে যাবে) (তিরমিজি, হাদিস ১২১০)। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য ছিল পণ্যের মূল্য যাচাই করে খরিদ করা। বিক্রেতার বলা দাম ন্যায্যমূল্য কি না তা আপনি ফার্নিচার ক্রয়ের আগেই নিশ্চিত হয়ে নিতে পারতেন। এখন যেহেতু বিক্রয় সম্পন্ন হয়ে গেছে এবং সেটি মুরাবাহার শর্তে হয়নি। অর্থাৎ কেনা দামের ওপর কত লাভ নেওয়া হবে তা লেনদেনের সময় সুনির্দিষ্টভাবে চুক্তি করা হয়নি; বরং সাধারণ বেচাকেনার পদ্ধতিতে হয়েছে তাই যে দামে বিক্রির কথা হয়েছে তা দিয়েই আপনাকে ফার্নিচারগুলো নিতে হবে। কমমূল্য নেওয়ার জন্য বিক্রেতাকে বাধ্য করা যাবে না। তবে বিক্রেতার উচিত নিজে থেকে মূল্য কমিয়ে নেওয়া। কারণ সে অসত্য বলে আপনাকে ঠকিয়েছে।



Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: