জান্নাতের দরজা খোলার আমল

ইসলামের আলো ডেস্ক

প্রত্যেক মুসলমানের ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজের জন্য ওজু আবশ্যক। আরও অনেক আমলের জন্যই ওজু করতে হয়।ওজুর

2026-01-27T06:25:27+00:00
2026-01-27T06:25:27+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জান্নাতের দরজা খোলার আমল
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ এএম 
প্রতীকী ছবি
প্রত্যেক মুসলমানের ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজের জন্য ওজু আবশ্যক। আরও অনেক আমলের জন্যই ওজু করতে হয়। 

ওজুর সঙ্গে সামান্য একটু সময় নিয়ে কিছু দোয়া পড়লে লাভ হয় অসামান্য কিছু প্রাপ্তি। ওজু শেষে কালিমায়ে শাহাদাত পড়ার পর মাত্র একটি বাক্য পাঠ করলেই মিলে জান্নাতের ৮ দরজার যেকোনো একটি দিয়ে প্রবেশের সৌভাগ্য। 

Advertisement
হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওজু করার পর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, অতঃপর এ দোয়া পড়বে—আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওয়াবিনা ওয়াজ আলনি মিনাল মুতাতাহহিরিন, অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।’ 

তা হলে সে ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। (তিরমিজি : ৫৫)



এফআর
  বিষয়:   মুসলমান  পাঁচ ওয়াক্ত  নামাজ  ফরজ  ওজু 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: