মুদি দোকানে মিলল সরকারি চাল ও আটা, দেড় লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মার্কেটের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মার্কেটের দুটি

2026-01-28T23:39:05+00:00
2026-01-28T23:39:05+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সারাদেশ
মুদি দোকানে মিলল সরকারি চাল ও আটা, দেড় লাখ টাকা জরিমানা
সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ পিএম 
মুদি দোকানে মিলল সরকারি চাল ও আটা, দেড় লাখ টাকা জরিমানা। ছবি : সময়ের আলো
সাভারের আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মার্কেটের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মার্কেটের দুটি দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটার বস্তা জব্দ করা হয়। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। 

জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নীচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। 


এ ঘটনায় গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে এক লাখ টাকা ও ফরহাদ স্টোরের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জমিমানা করা হয়েছে।

এফআর


  বিষয়:   সাভার  মুদি দোকান  সরকারি চাল  আটা  দেড় লাখ টাকা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: