বায়ুদূষণে শীর্ষে তাসখন্দ, ঢাকার কী অবস্থা?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ায় যেমন ব্যাপক হেরফের দেখা যাচ্ছে। যার প্রভাব পড়ছে বাতাসেও। এজন্য প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের ১২৫টি

2026-01-30T13:13:39+00:00
2026-01-30T13:13:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বায়ুদূষণে শীর্ষে তাসখন্দ, ঢাকার কী অবস্থা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম 
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ায় যেমন ব্যাপক হেরফের দেখা যাচ্ছে। যার প্রভাব পড়ছে বাতাসেও। এজন্য প্রতিনিয়তই বাড়ছে দূষণ। বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে উজবেকিস্তানের তাসখন্দ। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা তাসখন্দের বায়ুর মান ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। 


এ ছাড়া, ২৩১ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আফগান্তিানের কাবুল। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ২২২ স্কোরে এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া, ১৯৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো ও ১৮৬ স্কোরে ঢাকা। আজ এই দুই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বায়ুদূষণ  শীর্ষে তাসখন্দ  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: