যেমন থাকবে ঢাকায় তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মাঘ মাস শেষের দিকে। শীতের দাপটও কমে গেল। ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এতে আবহাওয়ার বড়

2026-01-31T09:14:02+00:00
2026-01-31T09:14:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
যেমন থাকবে ঢাকায় তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ এএম   (ভিজিট : ১৩১)
সংগৃহীত ছবি
মাঘ মাস শেষের দিকে। শীতের দাপটও কমে গেল। ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এতে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীতে আবহাওয়া শুষ্কই থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা গতিতে বাতাস বইতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) আবহাওয়া অধিদফেতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 


পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। 

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে বলে সতর্ক করেছে অধিদফতর। 

তাপমাত্রার ক্ষেত্রে জানানো হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাকা  তাপমাত্রা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: