হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি বছর হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ২০ মার্চ পর্যন্ত চলবে আবেদন।ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯

2026-01-31T13:17:35+00:00
2026-01-31T13:18:43+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
জাতীয়
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ১:১৮ পিএম  (ভিজিট : ১২৩)
হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সংগৃহীত ছবি
চলতি বছর হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়া আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ২০ মার্চ পর্যন্ত চলবে আবেদন। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার পদ্ধতিতে ভিসার জন্য আবেদন করতে হবে। 


এ পরিপ্রেক্ষিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। একইসঙ্গে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   হজযাত্রী  ভিসা  আবেদন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: