মাঘ মাস মানেই কনকনে শীত থাকার কথা। কিন্তু বাস্তবে চিত্রটা একটু ভিন্ন। ভোর আর রাতে ঠান্ডা হাওয়ার কামড় থাকলেও সকাল পেরোতেই রোদের তাপে গরম অনুভূত হচ্ছে। এই শীত-গরমের টানাপোড়েনে প্রতিদিন কী পরবেন- তা নিয়েই অনেকেই পড়ছেন বিভ্রান্তিতে।
এই সময়ের জন্য প্রয়োজন এমন পোশাক, যা ঠান্ডা ও গরম- দুয়ের সঙ্গেই মানিয়ে নেয়। কোন ধরনের পোশাক সবচেয়ে কার্যকর, সে বিষয়ে মত দিয়েছেন ফ্যাশন ডিজাইনার ও ‘জাদুর বাক্স’-এর স্বত্বাধিকারী মেহবুব জাদু।
তিনি বলেন, ‘এখনকার আবহাওয়ায় খুব ভারী শীতের পোশাক যেমন অস্বস্তিকর, তেমনি পাতলা গ্রীষ্মকালীন পোশাকও যথেষ্ট নয়।’ তার মতে, ফুল হাতা পোশাক এই সময়ের জন্য সবচেয়ে নিরাপদ পছন্দ। এতে শরীর ঢাকা থাকে, আবার দিনের গরমেও সমস্যা হয় না।
লেয়ারিংই সবচেয়ে ভালো সমাধানশীত-গরমের সন্ধিক্ষণে লেয়ারিং পোশাকের জুড়ি নেই। ভারী কোট বা জ্যাকেটের বদলে হালকা বুননের সোয়েটার কিংবা কার্ডিগান পরতে পারেন। ভেতরে রাখতে পারেন সুতি বা লিনেনের টপস। দুপুরে রোদ বাড়লে ওপরের স্তর খুলে ফেললেই আরাম। কালো, ধূসর কিংবা নেভি ব্লু রঙের কার্ডিগান স্টাইল ও ব্যবহারিক- দুটোই নিশ্চিত করবে।
ফ্যাশনপ্রেমীদের জন্য স্মার্ট কম্বিনেশনস্টাইলিশ লুক চাইলে সিল্ক বা সাটিনের স্লিপ স্কার্টের সঙ্গে স্ট্রাকচার্ড ব্লেজার হতে পারে দারুণ পছন্দ। ব্লেজার ঠান্ডা সামলাবে, আর স্কার্টের হালকা ফ্যাব্রিকস গরমে স্বস্তি দেবে।
আরও পড়ুন
ট্রেন্ডি লুকের জন্য লেদার প্যান্টফক্স লেদার প্যান্ট এই সময় বেশ কার্যকর। সকালে ঠান্ডা বাতাস আটকায়, আবার বেলা বাড়লেও খুব ভারী লাগে না। এর সঙ্গে ফুল হাতা টি-শার্ট বা লিনেন শার্ট এবং সাদা স্নিকার্স পরলে মিলবে স্মার্ট ক্যাজুয়াল লুক।
হালকা জ্যাকেটেই ভরসামাঘের রোদেলা দিনে ঘোরাঘুরির জন্য কুইল্টেড জ্যাকেট কিংবা হালকা ট্রেঞ্চ কোট বেশ উপযোগী। ওজনে হালকা হওয়ায় বহন সহজ, আবার ডেনিম বা ট্রাউজারের সঙ্গে পরলে আউটফিটে আসে এলিগ্যান্ট ভাব।
অ্যাকসেসরিজে আনুন ভারসাম্যএই আবহাওয়ায় একটি পাতলা উলের বা সিল্কের স্কার্ফ সঙ্গে রাখলে বেশ কাজে আসে। ঠান্ডায় গলা ঢাকবে, আবার রোদে মাথা আড়াল করতেও ব্যবহার করা যাবে। সঙ্গে রাখতে পারেন একটি স্টাইলিশ সানগ্লাস।
পঞ্চ-আরাম ও স্টাইল একসঙ্গেমেহবুব জাদুর মতে, হালকা শীতের জন্য সুতির পঞ্চ দারুণ উপযোগী। আগে যেখানে পঞ্চ মানেই উলের কাপড় ছিল, এখন সুতি, খাদি, লিনেন কিংবা জর্জেটেও তৈরি হচ্ছে। ব্লক, বাটিক, এমব্রয়ডারি কিংবা হাতের কাজ করা পঞ্চ জিনস বা লেগিংসের সঙ্গে পরলে সহজেই পাওয়া যায় ফ্যাশনেবল লুক। সাধারণ দিন থেকে শুরু করে হালকা অনুষ্ঠানের জন্যও এটি বেশ মানানসই।
এএডি/