পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বার্তা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক

2026-02-03T01:07:18+00:00
2026-02-03T01:07:18+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ এএম   (ভিজিট : ১৯৮)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া বিবৃতিতে তিনি এই রজনীর তাৎপর্য তুলে ধরেন।
 
বিবৃতিতে তারেক রহমান বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাতটি মুক্তির বার্তা নিয়ে আসে। শবে বরাতের গুরুত্ব অপরিসীম, কারণ এই রাতে পরম করুণাময় আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার খুলে দেন। এটি পবিত্র রমজানেরও আগমনী বার্তা।
 
তিনি উল্লেখ করেন, এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত ইবাদতের মাধ্যমে নিজেদের ভুল-ত্রুটি ও বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নেক আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের এক অনন্য সুযোগ এই রজনী।
 
বিএনপির চেয়ারম্যান তার বার্তায় সব ধরনের অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান।
 
তিনি লেখেন, ‘আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।’
 
তারেক রহমান বিশ্ব শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আল্লাহর নিকট বিশেষ মোনাজাতের ওপর গুরুত্বারোপ করেন। 

/এমএইচআর 


  বিষয়:   পবিত্র শবে বরাত  তারেক রহমান  স্ট্যাটাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: