‘জামায়াত ক্ষমতায় গেলে বঞ্চিতদের আর মিছিলের প্রয়োজন হবে না’

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজনীতি

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বঞ্চিতদের আর মিছিলের প্রয়োজন হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

2026-02-04T18:21:06+00:00
2026-02-04T18:21:06+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘জামায়াত ক্ষমতায় গেলে বঞ্চিতদের আর মিছিলের প্রয়োজন হবে না’
কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম 
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে বঞ্চিতদের আর মিছিলের প্রয়োজন হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে তারা রাষ্ট্রের মালিক নয়, তারা রাষ্ট্রের চৌকিদার। চৌকিদারদের চৌকিদারের দায়িত্ব পালন করতে হবে। তাই জামায়াত ক্ষমতায় গেলে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না। আমাদের যুবক-যুবতী, মায়েরা ও ভাইয়েরা কাজ পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। কোনো দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে, ইনশাল্লাহ। 


জামায়াতের আমির আরও বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। আমরা কোনো পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রী বের হবে, ইনশাল্লাহ। গরিবের ছেলে, তাই সে পড়তে পারবে না, ওইদিন শেষ। এই গরিবের ছেলের ভেতর থেকে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। ওই মেধাগুলোকে বিকশিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব।


এফআর
  বিষয়:   কুড়িগ্রাম  ডা. শফিকুর রহমান  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: