কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সদ্য পদত্যাগী সংসদ সদস্য ও বিএনপি নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে

2026-11-17T17:18:25+00:00
2026-11-17T17:21:09+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৫:২১ পিএম
বিএনপি নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সদ্য পদত্যাগী সংসদ সদস্য ও বিএনপি নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।


প্রজ্ঞাপনে সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ফলে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের প্রস্তুতি নিতে পারে নির্বাচন কমিশন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কিশোরগঞ্জ  আসন  শূন্য  ঘোষণা  গেজেট  প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: