ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারত আমাদের পানিতে মারার একটা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে

2026-11-16T19:02:24+00:00
2026-11-16T19:23:17+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৭:২৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি
ভারত আমাদের পানিতে মারার একটা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।    

রিজভী বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে তারা কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের না ব্রিটিশ আমল থেকেই লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে গদগদ সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোন ছাড় দেয়নি ভারত।    

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার যে লড়াই সেটা এখনো থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের কান্না নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আসছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলো, টনক নড়লো না। ফলে আন্দোলন আরও জোরদার করতে হবে।  


ভারতের প্রতিটা চুক্তিতে প্রতারণা দেখছেন উল্লেখ করে রিজভী বলেন, জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখবেন বলে ন্যাচারাল প্রবাহকে বাঁধা দিলে নদী বিপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রেরণার জায়গা মওলানা ভাসানী। মওলানা ভাসানী উদ্ধৃত করে কবি ইকবাল বলেছেন, যে খেতের ফসল থেকে কৃষক কিছু পায় না সে খেত পুড়িয়ে দাও।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রুহুল কবির রিজভী  ভারত  ফারাক্কা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: