গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।সোমবার

2026-11-16T14:26:26+00:00
2026-11-16T14:26:26+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:২৬ পিএম 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সহিংস আন্দোলনের মধ্য দিয়ে ফিরে আসার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জের সহিংসতাকে তিনি দলটির দেউলিয়াত্বের প্রমাণ বলে উল্লেখ করেন।

তার মতে, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।

মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গোপালগঞ্জ ইস্যুতে সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরেছে। তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপের কথাও ভাবছে সরকার।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের সংবাদ বা প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সংবাদ প্রচার করলে জনগণ তা ভালোভাবে নেবে না। ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়ে কোনো সংবাদ করবেন না।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   নিষিদ্ধ আওয়ামী লীগ  তথ্যমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: